হজমশক্তি কী, হজমশক্তি কেন বাড়ানো প্রয়োজন

ইউনাইটেড হাসপাতালের প্রধান পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিন বলেন, হজম প্রক্রিয়ার তিনটি ধাপ থাকে। এগুলো হচ্ছে খাবার খাওয়া, সেটা পরিপূর্ণভাবে হজম হওয়া, হজমের পর সেটা দেহে শোষণ হওয়া। এ তিনটি ধাপই গুরুত্বপূর্ণ।
তার মতে, হজমের সমস্যা বলতে শুধু গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়াকে বোঝায় না। হজমশক্তির কারণে ওজন বৃদ্ধি, স্থুলতার সমস্যা দেখা দিতে পারে। হজমশক্তি দুর্বল হলে ঠিকমতো খাবার খাওয়ার পরও শরীর ঠিকমতো পুষ্টি পায় না।১. কোন খাবারটি খেলে আপনার সমস্যা হচ্ছে সেটি খেয়াল করুন। একেবারেই সব খাবার বাদ দেওয়া যাবে না। আবার কিছু ভিটামিনের ঘাটতির কারণে হজমশক্তির সমস্যা হতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।
২. শারীরিক ব্যায়াম : হজমশক্তি বাড়াতে নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হবে।
৩. খাবার: হজমশক্তি বাড়াতে খাবারের প্রকার বুঝতে হবে। হজমশক্তি বাড়াতে দই খুবই উপকারী।
৪. পর্যাপ্ত ঘুম : হজমশক্তি বাড়াতে রাতের বেলা নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়াটা জরুরি।
৫. শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম : শারীরিক বিভিন্ন ক্রিয়া কতটা ভালোভাবে কাজ করবে তা অনেকটাই নির্ভর করবে শরীরে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের উপর। এজন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি বাংলা
No comments:
Post a Comment